শনিবার   ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩

বন্দরে সাড়ে ৩ মাসের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১০০৩

প্রকাশ:১৯:৫৪,১৮ অক্টোবর ২০২৬

বন্দরে সাড়ে ৩ মাসের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১০০৩

.

বন্দর থানা এলাকায় গত সাড়ে তিন মাসে পরিচালনা করা বিশেষ অভিযানে ১ হাজার ৩ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ২০২৬ সালের ২৪ জুন থেকে ১৩ অক্টোবর পর্যন্ত এসব অভিযান চালানো হয়। বন্দর থানা পুলিশের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

থানা সূত্র জানায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে নিষিদ্ধ সংগঠনের ৪৪ জন, ১ ১৭ জন মাদক ব্যবসায়ী, ২৫৫ জন মাদক সেবনকারী এবং কিশোর গ্যাংয়ের ৩০ জন সদস্য রয়েছেন। এছাড়া চুরি, ছিনতাই, দস্যুতা ও ডাকাতির প্রস্তুতির অভিযোগে ১২২ জনকে গ্রেপ্তার করা হয়।

অভিযানে বিভিন্ন পরোয়ানাভুক্ত ২০৭ জন সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত আসামি এবং নিয়মিত মামলার ১৩১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি ফৌজদারি কার্যবিধির ৫৪ ও ১৫১ ধারা এবং পুলিশ আইনের ৩৪ ধারায় আরও ৯৭ জনকে গ্রেপ্তার করে আইনি ব্যবস্থা নেওয়া হয়।

পুলিশ জানিয়েছে, অভিযানে বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে শেখ সিফাত ও হোয়াইট জুম্মানসহ বুলবুল হত্যা মামলার এজাহারনামীয় ১৫ জন আসামিকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে নতুন অস্ত্র মামলা করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে হত্যাসহ ২০টিরও বেশি মামলা রয়েছে।

এছাড়া ২টি ডাকাতি মামলার প্রায় সব আসামিকে লুণ্ঠিত মালামাল ও অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি হানিট্র্যাপ মামলার ৮ জনসহ ছিনতাই, দস্যুতা, ডাকাতি, হত্যা ও ধর্ষণ মামলার বেশ কয়েকজন আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জামাল উদ্দিনের স্বাক্ষরিত প্রতিবেদনে জানানো হয়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

https://www.facebook.com/hellonarayanganjbd/

আরও পড়ুন