শনিবার   ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩

বন্দর মাদ্রাসার অধ্যক্ষের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

প্রকাশ:২০:২২,১৮ অক্টোবর ২০২৬

বন্দর মাদ্রাসার অধ্যক্ষের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

.

বন্দর শাহী মসজিদ এলাকায় অবস্থিত বন্দর ইসলামিয়া ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ শেখ মুহাম্মদ আতিক উল্লাহর পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছে পরীক্ষার্থীরা। রোববার দুপুরে মাদ্রাসা ক্যাম্পাসের ভেতরে তারা এই কর্মসূচি পালন করে।

অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম ও স্বেচ্ছাচারিতাসহ নানা অভিযোগ এনেছে আন্দোলনরত শিক্ষার্থীরা। এ ঘটনায় পুলিশের উপস্থিতিতে মাদ্রাসা পরিচালনা পরিষদ, শিক্ষক ও অভিভাবকদের নিয়ে একটি সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হয়। তবে বৈঠকের সিদ্ধান্ত না মেনে শিক্ষার্থীরা অধ্যক্ষের পদত্যাগের দাবিতে আন্দোলন চালিয়ে যায়। তারা তাদের একদফা দাবি আদায়ে অনির্দিষ্টকালের জন্য কর্মসূচি পালনের ঘোষণা দেয়।

শিক্ষার্থীদের এই আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়েছেন কয়েকজন অভিভাবক। তাদের অভিযোগ, অধ্যক্ষ শেখ মুহাম্মদ আতিক উল্লাহ যোগদানের পর থেকে প্রতিষ্ঠানে অনিয়ম ও স্বেচ্ছাচারিতা বেড়েছে। তিনি অভিভাবকদের সঙ্গে খারাপ আচরণ করেন এবং ভর্তির নামে বাড়তি চাপ সৃষ্টি করেন। দ্রুত তাকে অপসারণ করা না হলে সন্তানদের অন্য প্রতিষ্ঠানে ভর্তি করানোর হুঁশিয়ারি দেন তারা।

https://www.facebook.com/hellonarayanganjbd/

আরও পড়ুন