শনিবার ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩
প্রকাশ:২০:৩১,১৮ অক্টোবর ২০২৬
.
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শহরের গলাচিপা কুঁড়িপাড়ায় শঙ্খধ্বনি প্রতিযোগিতা এবং মাসদাইর ও আমলাপাড়ায় সনাতন ধর্মাবলম্বীদের মাঝে বস্ত্র বিতরণ করেছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৩ নম্বর ওয়ার্ড সাবেক কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ।
রবিবার (১৮ অক্টোবর) এ অনুষ্ঠানে বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বলে উল্লেখ করে খোরশেদ বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও সম্প্রীতির বন্ধন অটুট রাখতে হবে। সকল ধর্মের মানুষের অংশগ্রহণে উৎসব হয়ে উঠুক আনন্দময় ও সার্বজনীন। এসময় তিনি তারেক রহমানের নেতৃত্বে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বান জানান।
শঙ্খধ্বনি প্রতিযোগিতা ও বস্ত্র বিতরণ কর্মসূচিতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, পূজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দ এবং সনাতন ধর্মাবলম্বীরা উপস্থিত ছিলেন।