শনিবার ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩
স্টাফ রিপোর্টার
প্রকাশ:১৮:২০,১৯ অক্টোবর ২০২৬
.
শহরের কালীরবাজার এলাকায় সাহা কুটির শ্রী শ্রী মহামায়া দুর্গা মন্দিরে শারদীয় দুর্গা পূজা উপলক্ষ্যে ভক্তদের ভিড় ছিলো অষ্টমীর দিনেও। এদিন ভক্তরা মন্ত্র উচ্চারণে দেবীর চরণে পুষ্পাঞ্জলি দেন। এছাড়া বস্ত্র বিতরণ করা হয়েছে।
কালীরবাজার স্বর্ণপট্টি রোডে রাম প্রসাদ পেইন্ট সাপ্লাই এর প্রোপ্রাইটর শ্রী পষ্কজ কুমার সাহা বলেন, সাহা কুটিরে দুর্গা পূজার পরে ২৫ অক্টোবর শ্রী শ্রী কোজাগারী লক্ষী পূজা হবে। ৮ নভেম্বর শ্রী শ্রী শ্যামা মায়ের পূজা অনুষ্ঠিত হবে।
দুর্গা পূজা উপলক্ষ্যে জাতি ধর্ম নির্বিশেসে সকলকে অভিনন্দন ও প্রেমময় শুভেচ্ছা জানিয়েছেন পষ্কজ কুমার সাহা।
প্রতি বছর সাহা কুটিরে শারদীয় দুর্গা পূজা উপলক্ষ্যে নানা আয়োজন করা হয়। এরমধ্যে দেবীর অর্চনা, পুষ্পাঞ্জলি, প্রসাদ বিতরণ, বস্ত্র বিতরণ রয়েছে।