শনিবার ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩
প্রকাশ:১৮:৩১,১৯ অক্টোবর ২০২৬
.
নারায়ণগঞ্জ-গুলিস্তান রুটে চলাচলকারী উৎসব পরিবহনের একটি বাসে এক কিশোরীকে যৌন হয়রানির চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর অভিযুক্তকে শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন সচেতন নাগরিকরা। ভিডিওটিতে দেখা যায়, বাসের পেছনের আসনে বসা এক যুবক সামনের আসনে বসা এক কিশোরীর সঙ্গে আপত্তিকর আচরণের চেষ্টা করছেন। এই ঘটনার পর সাধারণ যাত্রীদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়েছে। সচেতন মহল অবিলম্বে ঘটনার সত্যতা যাচাই করে অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে। একই সঙ্গে গণপরিবহনে নারী যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে বাস কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করা হয়েছে। সংশ্লিষ্টদের মতে, গণপরিবহনে নারীর প্রতি এ ধরনের যৌন হয়রানি ব্যক্তিগত নিরাপত্তার পাশাপাশি নারীর নির্বিঘ্নে চলাচলের অধিকারকেও বাধাগ্রস্ত করে।