শনিবার ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩
প্রকাশ:১৮:৩৪,১৯ অক্টোবর ২০২৬
.
নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন সোমবার (১৮ অক্টোবর) ফতুল্লার বিভিন্ন এলাকার দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করেছেন।
পরিদর্শনকালে তিনি পিলকুনী হিন্দুপাড়া মন্দির, পাগলা নয়ামাটি মন্দির, ফতুল্লা বাজার ডিআইটি মাঠের মন্দির, কুতুবপুরের পাগলা সার্বজনীন পূজামণ্ডপ, পাগলার পশ্চিমপাড়া যুবসংঘ জেলেপাড়া, ফতুল্লার দাপা ঋষিপাড়া পূজামণ্ডপ, এনায়েতনগরের শিশমহল রাধাগোবিন্দ, কাশিপুরের শ্রীশ্রী রক্ষাকালী মন্দির এবং রঘুনাথপুরের পূজামণ্ডপ ঘুরে দেখেন।
এ সময় তিনি মণ্ডপগুলোর সার্বিক প্রস্তুতি, ব্যবস্থাপনা ও নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে খোঁজখবর নেন। দুর্গোৎসব শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনে আইনশৃঙ্খলা বাহিনীর সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি দেন তিনি। একই সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পক্ষ থেকেও প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখার কথা জানান।
পরিদর্শনকালে সংসদ সদস্য সামাজিক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধা ও শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখার ওপর গুরুত্ব দেন। উৎসবকে কেন্দ্র করে শান্তি-শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে তিনি সংশ্লিষ্ট সবার দায়িত্বশীল ভূমিকা ও সহযোগিতা কামনা করেন।