শনিবার   ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩

নারায়ণগঞ্জের রামকৃষ্ণ মিশন ও রবিদাস দুর্গা মন্দিরে নাসিকের পরিচ্ছন্নতা অভিযান

প্রকাশ:১৮:৪১,১৯ অক্টোবর ২০২৬

নারায়ণগঞ্জের রামকৃষ্ণ মিশন ও রবিদাস দুর্গা মন্দিরে নাসিকের পরিচ্ছন্নতা অভিযান

.

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ১২ নম্বর ওয়ার্ডের রামকৃষ্ণ মিশন ও রবিদাস দুর্গা মন্দিরের সামনে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়েছে। সোমবার (১৮ অক্টোবর) দিনব্যাপী এ অভিযান চালানো হয়।

পূজামণ্ডপ ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে এবং দর্শনার্থীদের নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

অভিযানে নেতৃত্ব দেন পরিচ্ছন্ন পরিদর্শক অসীম চন্দ্র দে এবং পরিচ্ছন্ন সুপারভাইজার বেনজির আহমেদ ও মোশারফ হোসেন হারুন। ধর্মীয় উৎসব ঘিরে মন্দির এলাকার স্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখা ও জনচলাচল স্বাভাবিক রাখাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।

https://www.facebook.com/hellonarayanganjbd/

আরও পড়ুন