শনিবার   ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩

সম্প্রীতির বার্তা নিয়ে নগরীর পূজামণ্ডপে এমপি আল আমিন

স্টাফ রিপোর্টার

প্রকাশ:১১:৩০,২০ অক্টোবর ২০২৬

সম্প্রীতির বার্তা নিয়ে নগরীর পূজামণ্ডপে এমপি আল আমিন

.

সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা নিয়ে ফতুল্লা, সদর ও সিদ্ধিরগঞ্জে প্রায় ১৮টি দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করলেন নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন।

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সামাজিক সম্প্রীতি, সৌহার্দ্য ও শান্তিপূর্ণ সহাবস্থানের বার্তা নিয়ে নগরীর ১৮ টি পূজামণ্ডপ পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি আল আমিন।

পরিদর্শনকালে এমপি আব্দুল্লাহ আল আমিন বলেন, সম্প্রীতির দেশ বাংলাদেশ। সম্প্রীতির শহর নারায়ণগঞ্জ। দলমত নির্বিশেষে আমরা সবাই এক যে নারায়ণগঞ্জে সাম্প্রদায়িক সম্প্রীতি অবশ্যই বজায় রাখতে হবে। আজকে আমরা শহরের মণ্ডপ পরিদর্শন করেছি। এনসিপি ও আমাদের পক্ষ থেকে একটি বার্তা স্পষ্ট, প্রতিটি নাগরিকই তার ন্যায্য অধিকার, মর্যাদা প্রাপ্য। সে কোন ধর্মের সেটা দেখার বিষয় না।

পুলিশ প্রশাসন, জেলা প্রশাসন সার্বক্ষণিক মনিটরিং এ আছে। স্বেচ্ছাসেবকরাও কাজ করছে। সনাতন ধর্মাবলম্বী ভাই বোনেরা যেন আনন্দমুখর পরিবেশে উৎসব পালন করতে পারে। আমরা আমাদের দায়িত্ব যথাযথ ভাবে পালন করে যেতে চাই।

শুভেচ্ছা বিনিময়কালে এমপি অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহমর্মিতা ও সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। তিনি দুর্গোৎসবের আনন্দ সবার মধ্যে ছড়িয়ে দিতে এবং উৎসবের সার্বিক পরিবেশ শান্তিপূর্ণ রাখতে সংশ্লিষ্ট সবার দায়িত্বশীল ভূমিকা ও সহযোগিতা কামনা করেন।

তিনি আরও জানান, দুর্গোৎসব নির্বিঘ্নে উদযাপনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতার পাশাপাশি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর পক্ষ থেকেও প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে।

 

গত দুই দিনে তিনি ফতুল্লা, নারায়ণগঞ্জ শহর ও সিদ্ধিরগঞ্জের ১৮টি দুর্গাপূজার মণ্ডপ ও মন্দির পরিদর্শন করেছেন। এসময় আরও উপস্থিত ছিলেন, এনসিপি নারায়ণগঞ্জ মহানগরের আহবায়ক শওকত আলী, জেলা আহবায়ক জুবায়ের সরদার, জেলা সাংগঠনিক সম্পাদক নিরব রায়হান, মহানগর সাংগঠনিক সম্পাদক জাবেদ আলম, যুবশক্তির আহবায়ক জাহিদুল হক, সংগঠক রাইসুল ইসলাম, ছাত্রশক্তি নারায়ণগঞ্জ মহানগর আহবায়ক আমিনুল ইসলামসহ অন্যান্য নেতাকর্মীরা

https://www.facebook.com/hellonarayanganjbd/

আরও পড়ুন