শনিবার   ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩

প্রাইভেটকারের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী আহত

প্রকাশ:১৮:১৪,২০ অক্টোবর ২০২৬

প্রাইভেটকারের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী আহত

.

নারায়ণগঞ্জের ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে অটোরিকশাকে ধাক্কা দিয়ে একটি প্রাইভেটকার সড়ক বিভাজকের ওপর উঠে গেছে। এ দুর্ঘটনায় অটোরিকশার তিন যাত্রী আহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে লিংক রোডের চাষাঢ়ামুখী লেনে যুব উন্নয়ন অধিদপ্তরের বিপরীত পাশে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, চট্টগ্রাম মেট্রো-খ-১১-০০৭০ নম্বরের একটি সাদা রঙের প্রাইভেটকার নারায়ণগঞ্জ-থ-১১-১০৭৯ নম্বরের সিএনজিচালিত অটোরিকশাটিকে পিছন থেকে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের ওপর উঠে যায়। সংঘর্ষে অটোরিকশাটির সামনের অংশ মারাত্মক ক্ষতিগ্রস্ত হয় এবং গাড়িতে থাকা তিন যাত্রী আঘাত পান। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়।

দুর্ঘটনাকবলিত অটোরিকশাটির চালক মো. সেহেল মিয়া সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকার বাসিন্দা। আর প্রাইভেটকারের চালক নাসিম আনোয়ার একই থানার মিজমিজি এলাকার বাসিন্দা।

দুর্ঘটনার খবর পেয়ে নারায়ণগঞ্জ ট্রাফিক পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তারা দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি সড়ক থেকে সরিয়ে নিয়ে যান চলাচল স্বাভাবিক করে।

https://www.facebook.com/hellonarayanganjbd/

আরও পড়ুন