শনিবার ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩
প্রকাশ:১৯:১২,২০ অক্টোবর ২০২৬
.
সিদ্ধিরগঞ্জের এসও এলাকায় একটি ফার্নেস অয়েলের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার বিকেল পৌনে ৫টায় এই আগুন লাগে।
খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ ফায়ার স্টেশনের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। এরপর প্রায় আধা ঘণ্টার প্রচেষ্টায় কর্মীরা আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
সিদ্ধিরগঞ্জ ফায়ার স্টেশনের সিনিয়র ইনচার্জ মিরন মিয়া জানান, ফায়ার সার্ভিসের এক ইউনিটের আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে অগ্নিকাণ্ডের প্রাথমিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে এবং তদন্ত শেষে বিস্তারিত বলা সম্ভব হবে।