শনিবার   ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩

রূপগঞ্জে হত্যা: ২৪ ঘন্টায় সারোয়ার গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার

প্রকাশ:১৯:১৩,২০ অক্টোবর ২০২৬

রূপগঞ্জে হত্যা: ২৪ ঘন্টায় সারোয়ার গ্রেপ্তার

.

রূপগঞ্জে যুবদল নেতা রিপন মিয়া হত্যাকান্ডের ঘটনায় সারোয়ার খানকে গ্রেপ্তার করেছে এসআরবি-১১। মঙ্গলবার (২০ অক্টোবর) ভোর ৫ টার দিকে গাজীপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে রূপগঞ্জের ভোলাব ইউনিয়নের পাইস্কা গ্রামের মোক্তার খানের ছেলে এবং ওই মামলার ৩ নম্বর আসামী।
এর আগে ১৮ অক্টোবর রাত সাড়ে ১১ টার সময়ে পাইস্কা এলাকার কলি মার্কেট এলাকায় রিপন মিয়ার উপর হামলা করা হয়। হামলাকারীদের মধ্যে সারোয়ার খান ছাড়াও কাজী রিফাত, কাজী তানভীর , সারোয়ার খান,  ফরহাদ ,কাজী আমিরুল (২০),  ইমন খান, কাজী রাফিল, কাজী সাব্বির,  বাধন কাজী এবং আরও অজ্ঞাতনামা ২০/৩০ জন রয়েছে।  হামলাকারিরা রিপন মিয়াকে বল্লম, চাপাতি, ছেনি ও ধারালো চাকু দ্বারা শরীরের বিভিন্ন স্থানে এলোপাথারীভাবে কুপিয়ে হত্যা করিয়া পালিয়ে যায়। রুপগঞ্জ থানা পুলিশ খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার। এ ঘটনায় নিহতের ছেলে শাওন ইফাত বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
এক প্রেস বিঞ্জপ্তিতে জানানো হয়, এসআরবি-১১, সদর কোম্পানি, নারায়ণগঞ্জ এবং এসআরবি-১, সিপিএসসি, পোড়াবাড়ি, গাজীপুর এর একটি যৌথ আভিযানিক দল নিজস্ব গোয়েন্দা নজরদারি ও ঢাকা ইন্টের সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ২০ অক্টোবর ভোর ০৪.৫০ এ  গাজীপুর জেলার কালিয়াকৈর থনাধীন ঢাকা টু টাঙ্গাইলগামী মহাসড়কে চন্দ্রা ফ্লাইওভারের পাশে তানহা ডায়াগনস্টিক সেন্টারের সামনে অভিযান চালায়। সেখান থেকে রিপন হত্যা মামলার এজাহারনামীয় ৩ নং অভিযুক্ত সারোয়ার খান মামলা রুজু হওয়ার ২৪ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করতে সক্ষম হয়। তাকে রূপগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে।

https://www.facebook.com/hellonarayanganjbd/

আরও পড়ুন