শনিবার   ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩

বন্দরে পূজামণ্ডপের ভেতরে দেশীয় ছুরিসহ কিশোর আটক

প্রকাশ:১৯:৫৮,২০ অক্টোবর ২০২৬

বন্দরে পূজামণ্ডপের ভেতরে দেশীয় ছুরিসহ কিশোর আটক

.

বন্দরে শারদীয় দুর্গাপূজার উৎসব চলাকালে একটি পূজামণ্ডপের ভেতর থেকে দেশীয় ছুরিসহ এক কিশোরকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) রাত ১টা ৩০ মিনিটের দিকে বন্দর থানা এলাকার বাউলপাড়ার লালজী মণ্ডপে এ ঘটনা ঘটে। আটক করা ওই কিশোরের বয়স ১৩ বছর।

মণ্ডপ সূত্রে জানা যায়, দুর্গাপূজা উপলক্ষে মণ্ডপে দর্শনার্থীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ ছিল। সে সময় মণ্ডপের ভেতরে সন্দেহভাজন হিসেবে ওই কিশোরকে তল্লাশি করা হলে তার কাছে একটি দেশীয় ছুরি পাওয়া যায়। পরে সেখানে উপস্থিত নিরাপত্তা কর্মী ও স্থানীয়রা তাকে চাকুরসহ আটক করেন।

আটকের পর বিষয়টি স্থানীয় থানা পুলিশকে জানানো হলে পুলিশ এসে কিশোরকে নিজেদের হেফাজতে নেয়। তবে কী উদ্দেশ্যে বা কী কারণে কিশোরটি ধারালো ছুরি নিয়ে পূজামণ্ডপের ভেতরে প্রবেশ করেছিল, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি মণ্ডপ কর্তৃপক্ষ। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

https://www.facebook.com/hellonarayanganjbd/

আরও পড়ুন