শনিবার   ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩

৮২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

প্রকাশ:১৩:০৫,২৩ সেপ্টেম্বর ২০২৬

৮২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

ফতুল্লার বক্তাবলী এলাকায় ইয়াবা ট্যাবলেট সহ মোঃ সাব্বির হোসেন (৩০) নামের এক যুবক কে গ্রেফতার করেছে পুলিশ।

ফতুল্লায় ৮২ পিস ইয়াবাসহ মো. সাব্বির হোসেন (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে বক্তাবলীর সামছুলের মোড় এলাকার একটি অটোরিকশা গ্যারেজের সামনে থেকে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লা মডেল থানার এসআই আশিষ কুমার দাস ও এএসআই হামিদ খানের নেতৃত্বে একটি দল সেখানে অভিযান চালায়। পরে সাব্বিরকে তল্লাশি করে ৮২টি ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম জানান, আটক যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সম্পর্কিত বিষয়:

https://www.facebook.com/hellonarayanganjbd/

আরও পড়ুন