শনিবার   ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩

ফতুল্লায় আওয়ামী লীগ নেতা আবুল কালাম গ্রেপ্তার

প্রকাশ:১২:৫৪,২১ অক্টোবর ২০২৬

ফতুল্লায় আওয়ামী লীগ নেতা আবুল কালাম গ্রেপ্তার

.

ফতুল্লায় বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় এজাহারভুক্ত আসামি ও স্থানীয় আওয়ামী লীগ নেতা আবুল কালামকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে ফতুল্লার লালখাঁ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আবুল কালাম ফতুল্লার লালখাঁ এলাকার শুক্কুর মুন্সির ছেলে। তিনি নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজামের অনুসারী হিসেবে পরিচিত।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে শাহ নিজামের রাজনৈতিক পরিচয় ব্যবহার করে এলাকায় নানা অপকর্ম চালিয়েছেন কালাম। বিচার-সালিসের নামে সাধারণ মানুষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ক্ষমতার পটপরিবর্তনের পর তিনি স্থানীয় বিএনপির কিছু নেতার সঙ্গে আঁতাত করে অপতৎপরতা বজায় রাখার চেষ্টা করেন। এছাড়া নিরীহ ভাড়াটিয়াদের ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম জানান, গ্রেপ্তারকৃত কালামের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার অভিযোগে মামলা রয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

https://www.facebook.com/hellonarayanganjbd/

আরও পড়ুন