শনিবার ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩
প্রকাশ:১৪:৫৬,২১ অক্টোবর ২০২৬
.
আমলাপাড়ার সার্বজনীন পূজামণ্ডপে শারদীয় দুর্গোৎসবের আনন্দে শামিল হয়েছেন মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন। বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের সঙ্গে এই উৎসবের আনন্দ ভাগাভাগি করতে পেরে তিনি উচ্ছ্বাস প্রকাশ করেন।
বুধবার (২১ অক্টোবর) ঢাকাস্থ মার্কিন দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।
পূজামণ্ডপ পরিদর্শনের অভিজ্ঞতা জানিয়ে রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন বলেন, আমলাপাড়ার প্রাণকেন্দ্রে সার্বজনীন পূজামণ্ডপে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের সঙ্গে দুর্গাপূজার আনন্দে শামিল হতে পেরে তাঁর ভীষণ ভালো লেগেছে। উৎসবের রঙিন সাজসজ্জা, আন্তরিক পরিবেশ ও সার্বিক আনন্দ সরাসরি উপভোগের অভিজ্ঞতা অসাধারণ ছিল। একই সঙ্গে তিনি সবাইকে শারদীয় শুভেচ্ছা জানান।
আমলাপাড়ার পূজামণ্ডপে তাঁর এই উপস্থিতি দুর্গাপূজার উৎসবে বিশেষ আমেজ তৈরি করে। ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে নানা সম্প্রদায়ের উপস্থিতি ও পারস্পরিক সম্প্রীতি বাংলাদেশের দীর্ঘদিনের সৌহার্দ্যের ঐতিহ্যকে স্পষ্ট করে তোলে বলে মন্তব্য করেন তিনি।