শনিবার ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩
প্রকাশ:১৫:২৬,২১ অক্টোবর ২০২৬
.
দৈনিক অগ্রবাণী প্রতিদিনের সম্পাদক- প্রকাশক স্বপন পোদ্দার মারা গেছেন। মঙ্গলবার দিবাগত রাত (২১ অক্টোবর) সাড়ে ১২ টার দিকে শহরের বাসায় মারা যান তিনি। এর দুই বছর আগে ২০২৪ সালের ২১ অক্টোবর তিনি ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলিম হন। তখন তার নাম রাখা হয় হারুন অর রশীদ স্বপন।
সকাল সোয়া ৮ টায় মাসদাইর সিটি করপোরেশন মসজিদে নামাজে জানাযা শেষে তাকে মাসদাইর কবরস্থানে দাফন করা হয়।
মৃত্যুর সময়ে তার বয়স হয়েছিলো প্রায় ৬২। তিনি স্ত্রী ও এক ছেলে এবং এক মেয়ে রেখে গেছেন।