শনিবার   ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩

রাষ্ট্রীয় মর্যাদায় কাশীপুরের সাহাবুদ্দিন চেয়ারম্যানের দাফন সম্পন্ন

স্টাফ রিপোর্টার

প্রকাশ:১৮:২৯,২১ অক্টোবর ২০২৬

রাষ্ট্রীয় মর্যাদায় কাশীপুরের সাহাবুদ্দিন চেয়ারম্যানের দাফন সম্পন্ন

.

নারায়ণগঞ্জ সদর উপজেলার কাশীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা সাহাবুদ্দিন আহমেদের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। বাদ আসর কাশীপুর ঈদগাহে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও এলাকার শত শত মুসল্লি অংশ নেন। জানাজা শেষে ঈদগাহ ময়দানেই বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন আহমেদকে গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় তার মরদেহে জাতীয় পতাকা জুড়িয়ে জেলা পুলিশের একটি চৌকস দল স্যালুটের মাধ্যমে রাষ্ট্রীয় সম্মান জানান। পরে তাকে কাশীপুর ঈদগাহ কবরস্থানে দাফন করা হয়।
সাবেক এ জনপ্রতিনিধি সাহা চেয়ারম্যান নামে পরিচিত ছিলেন।

বুধবার (২১ অক্টোবর) সাহাব উদ্দিন ইন্তেকাল করেছেন। সকাল সোয়া ৮ টায় ঢাকার হলি ফ্যামেলি হাসপাতালে মারা যান তিনি। 
তার বড় ছেলে সাজ্জাদ হোসেন জানান, ২০১৪ সালে সাহাব উদ্দিন চেয়ারম্যানের স্ত্রী মারা গেছেন। তার ছোট ছেলে শেখর দুই বছর আগে ইন্তেকাল করেন। এরপর থেকেই তিনি আরও ভেঙ্গে পড়েন। বর্তমানে তার ১ ছেলে ও ২ মেয়ে রয়েছে।

সাহাবউদ্দিন চেয়ারম্যান কাশিপুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ছিলেন। তার জন্য সবার দোয়া চেয়েছে তার পরিবার।

https://www.facebook.com/hellonarayanganjbd/

আরও পড়ুন