শনিবার   ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩

ফতুল্লায় স্ত্রীকে ছুরিকাঘাতে আহত করে স্বামীর আত্মহত্যা

প্রকাশ:১৫:১৬,২৩ সেপ্টেম্বর ২০২৬

ফতুল্লায় স্ত্রীকে ছুরিকাঘাতে আহত করে স্বামীর আত্মহত্যা

স্ত্রী মূয়রীকে গলায় ছুরিকাঘাতে আহতের পর নিজে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে স্বামী শামীম।

নারায়ণগঞ্জ  ফতুল্লায় পারিবারিক কলহের জেরে  স্ত্রী মূয়রীকে গলায় ছুরিকাঘাতে আহতের পর নিজে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে স্বামী শামীম। সকালে সদর উপজেলার চিতাশাল এলাকার ১ নম্বর গলিতে এ ঘটনা ঘটে। নিহত শামীম শরিয়তপুর ঘোষেরহাট গ্রামের নুরু বেপারীর ছেলে ও চিতাশালের খোকন মিয়ার বাড়ির ভাড়াটিয়া এবং পেশায় অটোরিক্সা চালক।

 স্বামী ও স্ত্রীর মধ্যে প্রায় ঝগড়া হতো। সকালে তাদের মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে স্ত্রীকে হত্যার উদ্দেশ্যে গলায় ছুরিকাঘাত করলে সে আহত হয়। পরে শামীম নিজেই ঘরের ভেতর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।  আশপাশের লোকজন গুরুতর আহত অবস্থায় ময়ূরীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

ফতুল্লা মডেল থানা উপ-পরিদর্শক পলাশ জানান, ধারণা করা হচ্ছে পারিবারিক কলহে স্বামী স্ত্রীর মধ্যে এ ঘটনা ঘটেছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সম্পর্কিত বিষয়:

https://www.facebook.com/hellonarayanganjbd/

আরও পড়ুন