শনিবার   ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩

রূপগঞ্জে কুত্তা শ্রাবণ সহ গ্রেপ্তার ৪

প্রকাশ:১৭:২৫,২৩ সেপ্টেম্বর ২০২৬

রূপগঞ্জে কুত্তা শ্রাবণ সহ গ্রেপ্তার ৪

রূপগঞ্জে কুত্তা শ্রাবণ সহ গ্রেপ্তার ৪, অস্ত্র উদ্ধার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি পিস্তল ও দেশীয় অস্ত্রসহ চিহ্নিত সন্ত্রাসী ও কিশোর গ্যাং লিডার শ্রাবণ ওরফে কুত্তা শ্রাবণ সহ চারজনকে গ্রেপ্তার করেছে এসআরবি-১১। বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে এক বিজ্ঞপ্তিতে এসআরবি-১১ এ তথ্য জানায়। 

 

অপর গ্রেপ্তাকৃতরা হলেন সিয়াম (২০), দিপু (১৯) ও কামরুজ্জামান (১৯)। অভিযানের সময় তাদের কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, ১ রাউন্ড গুলি, ১টি ম্যাগাজিন ও ৬টি লম্বা রামদা উদ্ধার করা হয়।

এসআরবি জানায়, গ্রেপ্তার শ্রাবণ নিজস্ব কিশোর গ্যাং গড়ে তুলে এলাকায় হত্যা, চাঁদাবাজি ও সহিংসতা চালিয়ে আসছিল। সম্প্রতি ফল ব্যবসায়ী রনি হত্যা এবং মামলা তুলে না নেওয়ায় মামলার বাদী আমেনা বেগমের ঘরে আগুন দেওয়ার ঘটনায় সে জড়িত। তার বিরুদ্ধে হত্যা, অগ্নিসংযোগ ও চাঁদাবাজিসহ মোট ১৮টি মামলা রয়েছে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

সম্পর্কিত বিষয়:

https://www.facebook.com/hellonarayanganjbd/

আরও পড়ুন