শনিবার   ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩

বয়লার বিস্ফোরণে আড়াইহাজার কৃষকদল নেতার মৃত্যু

প্রকাশ:১৭:০৯,২২ অক্টোবর ২০২৬

বয়লার বিস্ফোরণে আড়াইহাজার কৃষকদল নেতার মৃত্যু

.

নরসিংদীর মাধবদীতে একটি ডাইং কারখানায় বয়লার বিস্ফোরণে দগ্ধ হয়ে জামাল হোসেন (৪২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার উচিৎপুরা ইউনিয়ন কৃষক দলের সদস্য সচিব ছিলেন।

বৃহস্পতিবার সকাল পৌনে ১০টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। ঢামেক বার্ন ইউনিটের চিকিৎসক হারুন অর রশিদ বিপুল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জামাল হোসেনের শরীরের ৬০ শতাংশ দগ্ধ হয়েছিল।

নিহত জামাল হোসেন আড়াইহাজারের বাড়ৈপাড়া গ্রামের মৃত সুক্কুর আলীর ছেলে। তিনি মাধবদী থানার কালিয়াবাড়ী এলাকায় অবস্থিত ‘রনি ডাইং’ কারখানায় কর্মরত ছিলেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার সন্ধ্যা ৭টার দিকে রনি ডাইং কারখানায় কাজ করার সময় বয়লার বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে জামাল হোসেন গুরুতর দগ্ধ হলে তাঁকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

জামাল হোসেনের মৃত্যুর খবর পৌঁছালে তাঁর নিজ এলাকায় শোকের ছায়া নেমে আসে। দুর্ঘটনায় কারখানা কর্তৃপক্ষের কোনো গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখতে সঠিক তদন্তের দাবি জানিয়েছেন নিহতের স্বজনেরা।

https://www.facebook.com/hellonarayanganjbd/

আরও পড়ুন