শনিবার   ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩

বন্দরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ২

প্রকাশ:১৭:১২,২২ অক্টোবর ২০২৬

বন্দরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ২

.

বন্দর উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাত ১০টার দিকে উপজেলার মনারবাড়ী এলাকায় নবীগঞ্জ–মদনপুর সড়কের পাশে এ অভিযান চালানো হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. সাইফুল (৩৫) ও মো. জনি ওরফে রনি (৩৭)। তাঁদের কাছে থেকে একটি রামদা ও দুটি সুইচ গিয়ার ছুরি উদ্ধার করা হয়েছে।

বন্দর থানার উপপরিদর্শক সাইফুল ইসলাম জানান, লক্ষ্মণখোলা বাসস্ট্যান্ড এলাকায় দায়িত্ব পালনকালে গোপন খবর পেয়ে তাঁরা জানতে পারেন মনারবাড়ী এলাকায় ১৫ থেকে ১৬ জন দেশীয় অস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছেন। পুলিশ পৌঁছালে তারা পালানোর চেষ্টা করে। এ সময় সাইফুল ও জনিকে গ্রেপ্তার করা হয় এবং বাকিরা পালিয়ে যান।

ঘটনাস্থল থেকে পুলিশ পালিয়ে যাওয়া ব্যক্তিদের ফেলে যাওয়া একটি ছোরা ও একটি স্টিলের পাইপ জব্দ করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা তাঁদের সহযোগী হিসেবে মামুন (৪০) ও সুমন (৩৮) নামের আরও দুজনের নাম প্রকাশ করেছেন।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান, গ্রেপ্তার সাইফুলের বিরুদ্ধে বন্দর ও গজারিয়া থানায় পাঁচটি মামলা রয়েছে। এসব মামলার মধ্যে চুরি, ডাকাতির প্রস্তুতি, জনপ্রতিনিধিকে কুপিয়ে জখম এবং অটোরিকশাচালককে হত্যা ও লাশ গুমের অভিযোগ রয়েছে। অন্যদিকে, ঢাকেশ্বরী এলাকার একটি স্বর্ণের দোকানে ডাকাতির ভিডিও ফুটেজে জনিকে শনাক্ত করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা ডাকাত অভিযুক্ত মামুনের ঘনিষ্ঠ সহযোগী বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় বৃহস্পতিবার বন্দর থানায় ডাকাতির প্রস্তুতির অভিযোগে মামলা হয়েছে। গ্রেপ্তার দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। পলাতক অন্যান্য সহযোগীদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

সম্পর্কিত বিষয়:

https://www.facebook.com/hellonarayanganjbd/

আরও পড়ুন