শনিবার   ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩

রূপগঞ্জে ট্রাক চাপায় দুই কিশোর নিহত

প্রকাশ:১৮:১৯,২৩ অক্টোবর ২০২৬

রূপগঞ্জে ট্রাক চাপায় দুই  কিশোর নিহত

.

রূপগঞ্জে পূর্বাচল তিনশো ফুট সড়কে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী ইয়ামিন (১৭) ও রুদ্র (১৭) নামে দুই কিশোর নিহত হয়েছে। আহত হয়েছে  শ্রাবণ (১৯)  নামে আরো  এক মোটরসাইকেল আরোহী। বৃহস্প‌তিবার রা‌তে পূর্বাচল তিনশো ফুট সড়কের ভুঁইয়া বাড়ি ব্রীজের পশ্চিম পাশে সার্ভিস লেনে এ দুর্ঘটনা ঘটে।


নিহত ইয়ামিন রূপগঞ্জের গুতিয়াবো বেইলারটেক এলাকার কামাল মিয়ার ছেলে এবং রুদ্র একই এলাকার আক্তার মিয়ার ছেলে।


নিহতের স্বজনদের বরাত দিয়ে কাঞ্চন হাইওয়ে পুলিশ ফাড়ির এসআই মাহমুদুল হাসান তারেক জানান, রাতে তিনজন কিশোর একটি  মোটরসাইকেলে করে পূর্বাচল এলাকায় ঘুরতে বের হয়। তারা পূর্বাচল তিনশ ফুট সড়কের ভুঁইয়া বাড়ি ব্রিজের পশ্চিম পাশে সার্ভিস লেনে পৌছেলে একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহি ইয়ামিন ও রুদ্রের  মৃত্যু হয়। এ সময় গুরুতর আহত হয় শ্রাবণ নামে আরো একজন মোটরসাইকেল আরোহি। 
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহত ২ জনের মরদেহ উদ্ধার করে।  আহত শ্রাবনকে স্থানীয় একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছে।  এদিকে দুর্ঘটনার পর ট্রাক নিয়ে পালিয়ে  যায় চালক।

https://www.facebook.com/hellonarayanganjbd/

আরও পড়ুন