শনিবার   ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩

বন্দরে মাকসুদা হত্যা মামলার আসামীদের গ্রেপ্তার দাবিতে মানবন্ধন

স্টাফ রিপোর্টার

প্রকাশ:২০:৩১,২৩ অক্টোবর ২০২৬

বন্দরে  মাকসুদা  হত্যা মামলার  আসামীদের  গ্রেপ্তার  দাবিতে  মানবন্ধন

.

বন্দরে আলোচিত মাকসুদা বেগম হত্যা মামলার  আসামীদের দ্রুত  গ্রেপ্তার ও দৃষ্টান্ত মূলক শাস্তি দাবিতে  মানবন্ধন করেছে ২০ নম্বর ওয়ার্ডবাসী। শুক্রবার (২৩ অক্টোবর)  সকাল ১০টায় ঢাকায় জাতীয়  প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

মানববন্ধনে বক্তব্য রাখেন নিহত মাকসুদা বেগমের ছোট ছেলে সন্ত্রাসী হামলায় আহত রাসেল ইসলাম জীবন, মেজু ভাই জজ মিয়া, বোন নাসরিন সুলতানা, আনোয়ারা বেগম ও সানোয়ারা বেগম প্রমুখ। 

মানববন্ধনে বক্তারা বলেন,  মাকসুদা বেগম হত্যা মামলা অর্থের বিনিময়ে  ভিন্নখাতে প্রভাবিত করার জন্য অপচেষ্টা চালাচ্ছে হত্যা মামলার পলাতক ২ নং আসামী সামাউন হাবিব গং। অনতিবিলম্বে পলাতক সব আসামিকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর জরুরি হস্তক্ষেপ কামনা করেন তারা।

গত সোমবার (১২ অক্টোবর)  রাত সাড়ে ৮টায় বন্দর থানার মাহামুদনগর এলাকায় ভাঙ্গারী ব্যবসার পাওনা টাকা চাওয়ার জের ধরে মাকসুদা বেগমকে নির্মমভাবে হত্যা করে প্রতিপক্ষ। এ ঘটনায় রাসেলসহ ২ জন মারাত্মক জখম হয়।

https://www.facebook.com/hellonarayanganjbd/

আরও পড়ুন