শনিবার ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩
বন্দর প্রতিনিধি
প্রকাশ:২০:৩৪,২৩ অক্টোবর ২০২৬
.
বন্দরে ২ হাজার ৫০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ ৩ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেপ্তারকৃত মাদক কারবারিরা হলো, বন্দর উপজেলার কুশিয়ারা এলাকার মৃত সিরাজুল ইসলামের ছেলে রাব্বি (২৮) নবীগঞ্জ কদম রসুল এলাকার নজরুল ইসলামের ছেলে শিপন (২৪) ও কুশিয়ারা এলাকার বকুল হোসেনের ছেলে ইয়ন (২২)।
গ্রেপ্তারকৃতদের শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে আদালতে পাঠিয়েছে পুলিশ।
গত বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত সাড়ে ৭ টায় নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলার নবীগঞ্জ বাসস্ট্যান্ড সংলগ্ন পাঁকা রাস্তার উপরে বিশেষ অভিযান চালিয়ে উল্লেখিত ইয়াবাসহ তাদের গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় থানায় মাদক আইনে মামলা রুজু করেছে।