শনিবার   ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩

আল্লামা নঈমী ও মহসীন স্মরন মাহফিল অনুষ্ঠিত

প্রকাশ:১৫:৪১,২৪ অক্টোবর ২০২৬

আল্লামা নঈমী ও মহসীন স্মরন মাহফিল অনুষ্ঠিত

.

পাকিস্তানের সিনেটর ও পাখতুনখোয়া প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী, সিরিকোট দরবার শরীফের পীর আল্লামা সৈয়্যদ সাবির শাহ (মা,জি,আ)  বলেছেন, দুনিয়ায় এখন ধর্ম নিয়ে নানামুখী বিরাট ফেৎনা তৎপর রয়েছে। কখনো এক ধর্মের লোকদের অন্য ধর্মের লোকদের উপর আক্রমন, কখনো নিজ ধর্মের লোকদের দ্বারা ঈমানদারেরা আক্রমণের শিকার হয়। ওই আক্রমণগুলো কখনো অস্ত্রের,,কখনো সামাজিক,, কখনো ঈমান বিধ্বংসী হয়ে থাকে। এ সব আক্রমন থেকে আগে ভাগে বাঁচার জন্য আল্লাহ পাক রাব্বুল আলামিন, রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পাক পান্জাতন, সাহাবায়ে৷ কেরাম এবং এ ধারাবাহিকতায় ওলী-আউলিয়াগনের দামান শক্ত করে ধরে রাখতে হবে।
চতুর্দশ শতাব্দীর মুজাদ্দিদ ইমামে আহলে সূন্নাত আলা হযরত শাহ আহমদ রেজা খান ফাজেলে বেরেলভী (রহঃ) এর দিকনির্দেশনা হলো সেই দামান। শাহনশাহ এ সিরিকোট আল্লামা হাফেজ সৈয়্যদ আহমদ শাহ (রহঃ) সেই দামান বহন করে বাংলাদেশ তথা পুরো দুনিয়ায়  প্রচার করেছেন।
 

নারায়ণগঞ্জ মহানগরীর ডিআইটি মার্কেট এলাকার কাদেরিয়া তৈয়্যবিয়া তাহেরিয়া মাদ্রাসা প্রাঙ্গনে ২৩ অক্টোবর রাতে অনুষ্ঠিত চট্রগ্রাম জামেয়া আহমদিয়া সূন্নীয়া কামিল মাদ্রাসার শায়খুল হাদিস মুফতি ওবায়দুল হক নঈমী (রহ:), এবং আনজুৃমান -এ রহমানিয়া আহমদিয়া সূন্নীয়া ট্রাস্টের প্রয়াত সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আলহাজ্ব মুহাম্মদ মহসীন (রহ:) স্মরন মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে পীর এ বাঙ্গাল আল্লামা সৈয়্যদ সাবির শাহ (মা জি আ) ওই কথা বলেন। তিনি পাকিস্তানের দরবার শরীফ থেকে ভিডিও কনফারেন্সে বাংলাদেশের নারায়ণগঞ্জের এ মাহফিলে যুক্ত হয়ে বক্তব্য ও মুনাজাত পরিচালনা করেন। 
 

গাউসিয়া কমিটির সাবেক কেন্দ্রীয় সভাপতি  পেয়ার মুহাম্মদ কমিশনার উদ্বোধনের পর মাহফিলে নঈমী (রহ:) ' র শাহজাদা মুফতি মুহাম্মদ হামেদ রেজা এবং মহসীন (রহ:) ' র শাহজাদা মুহাম্মদ গোলাম মহিউদ্দিন সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন। কেন্দ্রীয় আনজুমান -এ রহমানিয়া আহমদিয়া সূন্নীয়া ট্রাস্টের মুখপাত্র  এডভোকেট মোসাহেবউদ্দীন বখতিয়ার, আনজুমান এডুকেশন বোর্ডের মেম্বার উপাধ্যক্ষ আল্লামা আবুল কাশেম ফজলুল হক, জামেয়া আহমদিয়া সূন্নীয়া কামিল মাদ্রাসার মুদাররিস মাওলানা নঈমুল হক নঈমী স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন। 
 

বাগে সিরিকোট আহবায়ক  হাফেজ শফিকুর রহমান সিদ্দিকীর সভাপতিত্বে মাহফিলে বিশেষ হিসেবে ঢাকা আনজুমান -এ রহমানিয়া আহমদিয়া সূন্নীয়া ট্রাস্টের জয়েন্ট সেক্রেটারি  আব্দুল মালেক বুলবুল, নারায়ণগঞ্জ জেলা আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আহবায়ক মুফতি আলী আকবর, নারায়ণগঞ্জ কাদেরিয়া তৈয়্যবিয়া তাহেরিয়া মাদ্রাসার ভারপ্রাপ্ত সভাপতি  মোখলেসুর রহমান চৌধুরী, বন্দর কাদেরিয়া তাহেরিয়া সাবেরিয়া হাসিবিয়া মাদ্রাসার সভাপতি  আবুল কাউসার আশা, সোনারগাঁও তাহেরিয়া সূন্নীয়া কমপ্লেক্সের সভাপতি  নিজামউদ্দীন প্রধান, নারায়ণগঞ্জ কাদেরিয়া তৈয়্যবিয়া তাহেরিয়া মাদ্রাসার সম্পাদক মোবারক হোসেন বক্তব্য রাখেন। মাহফিলে বিশেষ অতিথি নীট ফেয়ার লিমিটেডের ব্যবস্হাপনা পরিচালক আতিয়ার রহমান, রোটারী ক্লাব অব নারায়ণগঞ্জ এর প্রেসিডেন্ট ব্যারিস্টার হাসিবুল হাসান উপস্হিত ছিলেন।

https://www.facebook.com/hellonarayanganjbd/

আরও পড়ুন