শনিবার ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩
প্রকাশ:১৯:১৬,২৪ অক্টোবর ২০২৬
.
বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির নারায়ণগঞ্জ জেলা শাখার ২৮তম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।
সম্মেলনে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোঃ রায়হান কবির। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ ইসমাইল হোসেন।
অনুষ্ঠানে বক্তারা অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের কল্যাণ ও সংগঠনকে আরও গতিশীল করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।