শনিবার   ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩

বন্দরে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

প্রকাশ:১৯:৩৬,২৪ অক্টোবর ২০২৬

বন্দরে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

.

বন্দরে একটি বেসরকারি ক্লিনিকে ভুল চিকিৎসায় এক নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। শনিবার বেলা ১১টার দিকে বন্দরের স্কুল ঘাট এলাকার ময়না ক্লিনিকে এই ঘটনা ঘটে।

নবজাতকের বাবা রাসেল মিয়া অভিযোগ করেন, তার অন্তঃসত্ত্বা স্ত্রী ময়না বেগমকে শুক্রবার ওই ক্লিনিকে ভর্তি করা হয়। ওই দিন দুপুরেই অস্ত্রোপচারের (সিজারিয়ান) মাধ্যমে তাদের সন্তান জন্ম নেয়।

শনিবার সকালে শিশুটির শ্বাসকষ্ট দেখা দেয়। নবজাতকের বাবার দাবি, ওই সময় ক্লিনিকে কোনো দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ছিলেন না। চিকিৎসক না থাকায় নার্সরাই শিশুটিকে চিকিৎসা দেন। পরে ভুল চিকিৎসার কারণে নবজাতকের মৃত্যু হয়।

ঘটনার বিষয়ে ক্লিনিক কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সম্পর্কিত বিষয়:

https://www.facebook.com/hellonarayanganjbd/

আরও পড়ুন