শনিবার ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩
প্রকাশ:১৯:৪১,২৪ অক্টোবর ২০২৬
.
বন্দরে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ তিন ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে বন্দর থানার ২৬ নম্বর ওয়ার্ডের সোনাচড়া ও রামনগর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন সোনাচড়া এলাকার আবদুল লতিফের ছেলে খোকন ওরফে চোক্কা (৩৬), রামনগর এলাকার ফয়েজ আহম্মেদের ছেলে মো. পারভেজ (২৮) এবং একই এলাকার সৈয়দ আলীর ছেলে মো. মঞ্জুর (৫০)।
অভিযানকালে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে রামদা, চাপাতি, ছুরি ও তার কাটার প্লাস উদ্ধার করে পুলিশ। শনিবার তাদের আদালতে পাঠায় পুলিশ।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামালউদ্দিন জানান, খোকন ওরফে চোক্কার বিরুদ্ধে একাধিক ডাকাতির মামলাসহ ১১টি মামলা রয়েছে এবং ৫টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। এছাড়া পারভেজের বিরুদ্ধে একটি ডাকাতির প্রস্তুতির মামলা ও একটি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। আরেক আসামি মো. মঞ্জুরের বিরুদ্ধে একটি ডাকাতি মামলাসহ মোট তিনটি মামলা চলমান রয়েছে।