শনিবার ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩
প্রকাশ:১১:৫১,২৫ অক্টোবর ২০২৬
.
নারায়ণগঞ্জ জেলার সাতটি থানা ও জেলা গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ৮৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মাদক ব্যবসায়ী, মাদকসেবী, ডাকাত, চোর, ওয়ারেন্টভুক্ত আসামি ও নিষিদ্ধ সংগঠনের সদস্য রয়েছেন। শনিবার জেলা পুলিশ এই তথ্য জানিয়েছে।
অভিযানের সময় মোট ৩৫ পিস ইয়াবা, ১০ কেজি ২১০ গ্রাম গাঁজা ও ৩ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। গ্রেপ্তারদের মধ্যে ৬ জন মাদক ব্যবসায়ী, ৪৬ জন মাদকসেবী, ১৪ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ৪ জন ডাকাত, ১ জন চোর, নিয়মিত মামলার ৫ জন আসামি, অন্যান্য ধারার ৩ জন এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৪ জন সদস্য আছেন।
নারায়ণগঞ্জ সদর থানা পুলিশ ২১০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী ও আট মাদকসেবীকে গ্রেপ্তার করেছে। ফতুল্লা মডেল থানা পুলিশ ১৫ পিস ইয়াবা, ৩ গ্রাম হেরোইন ও ১০ কেজি গাঁজাসহ মোট ১৩ জনকে গ্রেপ্তার করে। এই ১৩ জনের মধ্যে তিনজন মাদক ব্যবসায়ী, তিনজন মাদকসেবী, তিনজন ওয়ারেন্টভুক্ত আসামি, নিয়মিত মামলার তিনজন আসামি এবং নিষিদ্ধ সংগঠনের একজন সদস্য রয়েছেন।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ১৪ জনকে গ্রেপ্তার করেছে। তাদের মধ্যে ১২ জন মাদকসেবী, একজন ওয়ারেন্টভুক্ত আসামি ও নিষিদ্ধ সংগঠনের একজন সদস্য রয়েছেন। বন্দর থানা পুলিশ সাতজনকে গ্রেপ্তার করেছে। এই সাতজনের মধ্যে তিনজন ডাকাত, তিনজন ওয়ারেন্টভুক্ত আসামি ও অন্যান্য ধারার একজন আসামি রয়েছেন।
সোনারগাঁও থানা পুলিশ মোট ৩০ জনকে গ্রেপ্তার করেছে। তাদের মধ্যে একজন মাদক ব্যবসায়ী ২০ পিস ইয়াবাসহ ধরা পড়েন। এছাড়া ২১ জন মাদকসেবী, একজন ডাকাত, চারজন ওয়ারেন্টভুক্ত আসামি, অন্যান্য ধারার দুজন আসামি এবং নিষিদ্ধ সংগঠনের একজন সদস্যকে গ্রেপ্তার করা হয়।
রূপগঞ্জ থানা পুলিশ সাতজনকে গ্রেপ্তার করেছে। তাদের মধ্যে একজন চোর, তিনজন ওয়ারেন্টভুক্ত আসামি, নিয়মিত মামলার দুজন আসামি এবং নিষিদ্ধ সংগঠনের একজন সদস্য রয়েছেন। আড়াইহাজার থানা পুলিশ দুজন মাদকসেবীকে গ্রেপ্তার করেছে। জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে জেলার বিভিন্ন এলাকায় এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।