শনিবার ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩
স্টাফ রিপোর্টার
প্রকাশ:১৫:০১,২৪ সেপ্টেম্বর ২০২৬
নারায়ণগঞ্জ জেলা প্রশাসককে যাত্রি অধিকার সংরক্ষণ ফোরামের স্মারকলিপি।
ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাস ভাড়া সরকার নির্ধারিত হিসেবে নির্ধারণের দাবিতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবিরকে স্মরকলিপি প্রদান করেছে যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম। এতে জেলায় সরকার নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ছাত্রদের ভাড়া সর্বোচ্চ ৩০ টাকা নির্ধারণের জন্য দাবি জানানো হয়। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে সংগঠনের একটি প্রতিনিধি দল জেলা প্রশাসকের সঙ্গে সাক্ষাত করে বিভিন্ন দাবি তুলে ধরেন।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, গত ২৩ সেপ্টেম্বর বিআরটিএ এর জারিকৃত প্রজ্ঞাপনে নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, গাজীপুর, মানিকগঞ্জ ও ঢাকা জেলার অভ্যন্তরে চলাচলকারী বাস ও মিনি বাস উভয় ক্ষেত্রে যাত্রীপ্রতি কিলোমিটারে ১৭ পয়সা বৃদ্ধি করা হয়েছে। এর আগে গত ২৩ এপ্রিল বৃদ্ধি করা প্রজ্ঞাপনে যাত্রী প্রতি কিলোমিটারে ভাড়া ছিল ২.৪৩ টাকা। ভাড়া নতুন করে বৃদ্ধির পরে যাত্রীপ্রতি প্রতি কিলেমিটিারে দাঁড়ায় ২.৬০ টাকা। ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ১৯ কিলোমিটারে বর্তমান বর্ধিত ভাড়া (১৯ ঢ ২.৬০= ৪৯.৪০) ৪৯.৪০ টাকার সাথে ফ্লাইওভার টোল ৫টাকা যুক্ত করে তা দাঁড়ায় ৫৪.৪০ টাকা। কিন্তু সরকার প্রজ্ঞাপন জারির পূর্বেই নারায়ণগঞ্জে উৎসব ও বন্ধন পরিবহন যাত্রীপ্রতি ৬০ টাকা করে ভাড়া নেয়া শুরু করে।
গত ২৩ এপ্রিল ২০২৬ বিআরটিএর জারিকৃত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছিল, “যাত্রীপ্রতি কিলোমিটার ভাড়া ২.৩২ টাকার স্থলে ২.৪৩ টাকা”। সে ক্ষেত্রে তখন ঢাকা-নারায়ণগঞ্জে ১৯ কিলোমিটারে ভাড়া দাঁড়িয়েছিল (১৯ ঢ ২.৪৩= ৪৬.১৭) ৪৬.১৭ টাকা। এর সাথে ফ্লাইওভারের টোল ৫ টাকা যুক্ত করে সর্বমোট ৫১.১৭ টাকা। কিন্তু নারায়ণগঞ্জের প্ররিবহন সিন্ডিকেট করে ৫৫ টাকা করে সাধারণ জনগণের কাছ থেকে ভাড়া আদায় করেছে। ঢাকা-নারায়ণগঞ্জ সে সময় থেকে দীর্ঘ এই সময় পর্যন্ত তারা জনপ্রতি ৩ টাকা ৮৩ পয়সা ভাড়া বেশি নিয়েছে।
স্মারকলিপিতে দ্রুত ঢাকা-নারায়ণগঞ্জ রুটে নন এসি বাসের ভাড়া ৫৫ টাকা এবং ছাত্রদের জন্য সর্বোচ্চ ৩০ টাকা ভাড়া নির্ধারণের জন্য দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়।
সংগঠনের আহ্বায়ক রফিউর রাব্বির নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের উপদেষ্টা ভবানী শংকর রায়, সহ সভাপতি ধীমান সাহা জুয়েল, বাসদের সদস্য সচিব আবু নাইম খান বিপ্লব, সিপিবির সাবেক সভাপতি হাফিজুল ইসলাম, সমমনার উপদেষ্টা দুলাল সাহা, বাসদের জেলা সদস্য মাহমুদ হোসেন প্রমুখ।