শনিবার ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩
ফতুল্লা প্রতিনিধি
প্রকাশ:১৭:৪৯,২৫ অক্টোবর ২০২৬
.
৪ কেজি গাঁজাসহ আসমা বেগম (৩৭) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশের একটি টিম। রবিবার (২৫ অক্টোবর) সকাল পৌনে ৯টার দিকে ফতুল্লার ধর্মগঞ্জ গুদারাঘাট এলাকায় তাকে পাকড়াও করা হয়। আসমা বেগম নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার নয়াপুর এলাকার মৃত আবু কালামের মেয়ে এবং ইলিয়াসের স্ত্রী।
পুলিশ সূত্রে জানা যায়, এসআই মো. জহিরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি টিম এনায়েতনগর ই¦উনিয়নের ধর্মগঞ্জ এলাকায় অভিযান চালায়। ধর্মগঞ্জ গুদারাঘাট টোল আদায়ের ঘরের সামনে পাকা সড়ক থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তার আসমা বেগমের পিসিপিআর (পূর্ববর্তী অপরাধের রেকর্ড) যাচাই করে একাধিক মামলার তথ্য পাওয়া গেছে।