শনিবার   ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩

নারায়ণগঞ্জ রেড ক্রিসেন্টের নির্বাচনে টিপু-নবী প্যানেলের তালিকা জমা

প্রকাশ:২০:০০,২৫ অক্টোবর ২০২৬

নারায়ণগঞ্জ রেড ক্রিসেন্টের নির্বাচনে টিপু-নবী প্যানেলের তালিকা জমা

.

নারায়ণগঞ্জ জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের নির্বাচন সামনে রেখে অ্যাডভোকেট নবী ও অ্যাডভোকেট টিপু প্যানেলের সাত সদস্যের পূর্ণাঙ্গ প্যানেলের তালিকা জমা দেওয়া হয়েছে।

চাষাঢ়ায় অবস্থিত নারায়ণগঞ্জ জেলা রেড ক্রিসেন্ট ইউনিট কার্যালয়ে ইউনিটের ইউলো ফিল্ড অফিসার মাহমুদা মুন্সীর কাছে তালিকা দেওয়া হয়।


এ সময় উপস্থিত ছিলেন প্যানলে প্রধান মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু,নারায়ণগঞ্জ জেলা আদালতের সাবেক পাবলিক প্রসিকিউটর এডভোকেট নবী হোসেন, নারায়ণগঞ্জ আইনজীবী সমিতির সভাপতি সরকার হূমায়ুন, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি লি: এর পরিচালক ও ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী,নারায়নগঞ্জ হোসিয়ারী মালিক সমিতির পরিচালক ফতেহ মো. রেজা রিপন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর ও নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক আহ্বায়ক মাকসুদুল আলম খন্দকার খোরশেদ,নারায়নগঞ্জ জেলা আইনজীবী ফোরামের সভাপতি এডভোকেট জাকির।

 
এ সময় অ্যাডভোকেট নবী ও অ্যাডভোকেট টিপু প্যানেলের পক্ষ থেকে নির্বাচনে সবার দোয়া, সমর্থন ও মূল্যবান ভোট কামনা করা হয়েছে। আগামী ৩১ অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হবে।

সম্পর্কিত বিষয়:

https://www.facebook.com/hellonarayanganjbd/

আরও পড়ুন