শনিবার ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩
স্টাফ রিপোর্টার
প্রকাশ:১৫:০৬,২৬ অক্টোবর ২০২৬
.
ফতুল্লায় স্ত্রী ও শিশু সন্তানকে হত্যার দায়ে হারেছ নামের এক ব্যক্তিকে মৃত্যুদন্ডাদেশ দিয়েছেন আদালত। একই তাকে পঞ্চাশ হাজার টাকা অর্থদন্ড দেয়া হয়েছে। সোমবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ দন্ডপ্রাপ্ত আসামির উপস্থিতিতে এ আদেশ দেন।
মামলার বিবরণে জানা যায়, ২০২০ সালের ৮ জুলাই রাতে ফতুল্লা ভোলাইল গেউদ্দারবাজার এলাকায় নিজ ভাড়া বাসায় পারিবারিক ঝগড়ার জেরে স্ত্রী মনোয়ারা বেগম ও শিশু সন্তান সোহাগকে ছুরিকাঘাতে হত্যা করে পালিয়ে যায় হারেছ। পরে এই জোড়া খুনের ঘটনায় নিহত মনোয়ারার ভাই মজিবুর রহমান মজিদ বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় হত্যা মামলা করলে পুলিশ হত্যাকান্ডে ব্যবহৃত ছুরিসহ আসামি হারেছকে গ্রেপ্তার করে। হারেছ তার স্ত্রী ও শিশু সন্তানকে হত্যার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবি নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের পিপি
আবুল কালাম আজাদ জাকির জানান, আদালত এই মামলায় ১৩ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ, যুক্তিতর্ক ও বিচারিক প্রক্রিয়া শেষে দোষী সাব্যস্ত হওয়ায় আসামি হারেছকে মৃত্যুদন্ড প্রদান করেন। রায় ঘোষণার পরে আদালতের নির্দেশে মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি হারেছকে জেলা কারাগারে প্রেরণ করা হয়।