শনিবার   ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩

সোনারগাঁয়ে ডাকাতের কবলে রফিকুল ইসলাম মাদানী

প্রকাশ:১৫:২৩,২৬ অক্টোবর ২০২৬

সোনারগাঁয়ে ডাকাতের কবলে রফিকুল ইসলাম মাদানী

.

সোনারগাঁয়ে ডাকাতের কবলে পড়ার অভিযোগ তুলে ফেসবুকে লাইভ করেছেন ইসলামিক বক্তা রফিকুল ইসলাম মাদানী। রোববার দিবাগত রাতে কুমিল্লা থেকে ফেরার পথে এশিয়ান হাইওয়ে সড়কের পাকুন্ডা এলাকায় এই ঘটনা ঘটে। তবে তাঁর কাছ থেকে কোনো কিছু খোয়া যায়নি বলে তিনি লাইভে জানিয়েছেন।

ওয়াজ মাহফিল শেষ করে বাড়ি ফেরার পথে এই ঘটনার মুখোমুখি হন রফিকুল ইসলাম মাদানি। তাৎক্ষণিক ফেসবুক লাইভে এসে তিনি দেশবাসীর কাছে সহায়তার আকুতি জানান। লাইভে তিনি জানান, সড়কের ওপর বড় বড় পাথর ফেলে গাড়ির গতি রোধ করে ডাকাতি করা হচ্ছিল। তাঁর গাড়িটি একটু দূরে থাকায় তিনি রক্ষা পান।

ডাকাতদের হাতে রামদা ছিল বলে তিনি উল্লেখ করেন। এ সময় অন্য একটি গাড়ির চালকের কাছ থেকে টাকা-পয়সা ছিনিয়ে নিয়ে ডাকাতদল পালিয়ে যায় বলে তিনি জানান। ডাকাতদের উপস্থিতি টের পেয়ে তাঁর গাড়িচালক সঙ্গে সঙ্গে গাড়ি ঘুরিয়ে নিয়ে যাওয়ায় তারা নিরাপদে ফিরতে সক্ষম হন।

ঘটনা সম্পর্কে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল বারিক জানান, সেখানে কোনো ডাকাতি সংঘটিত হয়নি, তবে ডাকাতির চেষ্টা করা হয়েছিল। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে এবং দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া ডাকাতদের গ্রেপ্তারে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।

https://www.facebook.com/hellonarayanganjbd/

আরও পড়ুন