শনিবার ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩
প্রকাশ:১৯:১৫,২৬ অক্টোবর ২০২৬
.
শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিত করা, গণভোটের গণরায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন এবং জুলাই, পিলখানা ও শাপলা হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করার দাবিতে নারায়ণগঞ্জে কর্মসূচি করেছে ইনকিলাব মঞ্চ। সংগঠনটির ঘোষিত মার্চ ফর ইনসাফ কর্মসূচির অংশ হিসেবে সোমবার ২৬ অক্টোবর বিকেল ৪টায় নগরীর চাষাঢ়ায় এই কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচীতে বক্তব্য রাখেন ইনকিলাব মঞ্চের আহবায়ক আব্দুল্লাহ আল জাবের ও সদস্য সচিব ফাতেমা তাসনিম ঝুমা। বক্তারা শহীদ ওসমান হাদি হত্যার দ্রুত বিচার নিশ্চিত করা এবং ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান।
গত ৭ অক্টোবর দেশের সর্বোত্তরের বাংলাবান্ধা জিরো পয়েন্ট থেকে মার্চ ফর ইনসাফ কর্মসূচি শুরু করে সংগঠনটি। দেশের বিভিন্ন এলাকায় পদযাত্রা, পথসভা ও সমাবেশের মাধ্যমে দাবিগুলোর পক্ষে জনমত গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। ঘোষিত পরিকল্পনা অনুযায়ী আগামী ৬ নভেম্বর টেকনাফ জিরো পয়েন্টে পথসভার মধ্য দিয়ে এ পর্যায়ের কর্মসূচি শেষ হওয়ার কথা রয়েছে।