শনিবার   ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩

বন্দরে কৃষি অফিসের ছাদের পলেস্তারা খসে ৩ কর্মকর্তা আহত

প্রকাশ:১৯:১৯,২৬ অক্টোবর ২০২৬

বন্দরে কৃষি অফিসের ছাদের পলেস্তারা খসে ৩ কর্মকর্তা আহত

.

বন্দরে উপজেলা কৃষি অফিসের পুরোনো ভবনের ছাদের পলেস্তারা খসে পড়ে তিন কৃষি কর্মকর্তা আহত হয়েছেন। সোমবার (২৬ অক্টোবর) দুপুরে ভবনের দ্বিতীয় তলার কনফারেন্স রুমে সভা চলাকালে এই দুর্ঘটনা ঘটে।

আহত কর্মকর্তারা হলেন উপসহকারী কৃষি কর্মকর্তা সায়েদুল ইসলাম, মোহাম্মদ কামরুজ্জামান ও মাহমুদা আখতার। দুর্ঘটনার পর তাদের উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ঘটনার খবর পেয়ে বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিবানী সরকার দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন।

তিনি জানান, ১৯৭৭ সালে নির্মিত এই ভবনটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। তবে বিকল্প কোনো স্থান না থাকায় বিপজ্জনক হলেও এই ভবনেই সভা ও দাপ্তরিক কাজ পরিচালনা করতে হচ্ছিল। বিষয়টি জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে এবং দ্রুত সমাধান হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

সম্পর্কিত বিষয়:

https://www.facebook.com/hellonarayanganjbd/

আরও পড়ুন