শনিবার   ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩

ফতুল্লায় ইয়াবা ও গাঁজাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার

প্রকাশ:১৯:২৩,২৬ অক্টোবর ২০২৬

ফতুল্লায় ইয়াবা ও গাঁজাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার

.

ফতুল্লায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৪ কেজি গাঁজাসহ পলাশ (৩০) নামের এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার বেলা ১২টার দিকে কুতুবপুর ইউনিয়নের পাগলা নয়ামাটিস্থ মুসলিমপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত পলাশ ফতুল্লা মডেল থানার দেলপাড়ার দৌলতপুর এলাকার হাকিম আলীর ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আবু রায়হান নূর এবং সহকারী উপ-পরিদর্শক (এএসআই) কামরুল হাসানের নেতৃত্বে একদল পুলিশ মুসলিমপাড়া এলাকায় অভিযান চালায়। অভিযানে পলাশকে আটক করা হয় এবং তার কাছে থাকা ১ শত পিস ইয়াবা ও ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

অভিযানের বিষয়টি নিশ্চিত করে উপ-পরিদর্শক আবু রায়হান নূর জানান, গ্রেপ্তারকৃত পলাশের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

https://www.facebook.com/hellonarayanganjbd/

আরও পড়ুন