শনিবার ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩
প্রকাশ:১০:৩০,২৭ অক্টোবর ২০২৬
.
নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ মনি ওরফে মরনী (২৯) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
২৫ অক্টোবর সন্ধ্যায় নগরের ১ নম্বর বাবুরাইল মোবারক শাহ রোড এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা যায়, সন্ধ্যা ৭টা ৪০ মিনিটের দিকে এসআই (নিরস্ত্র) রমজান হোসেনের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ১নং বাবুরাইল মোবারক শাহ রোডস্থ মূসা হাজীর বাড়ির সামনে পাকা রাস্তার উপর বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদক ব্যবসায়ী মনি ওরফে মরনীকে আটক করা হয়। পরে তার সাথে থাকা ও তল্লাশি চালিয়ে ৫শ' গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামি মনি মরনী ১নং বাবুরাইল ১৯০/১নং তাতিপাড়া এলাকার জনৈক খোকন সাহেবের বাড়ি (হাজী বাড়ি) সংলগ্ন ভাড়া বাসায় থাকেন। তিনি রোমানের স্ত্রী।
পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ইতিপূর্বেও ৪টি মাদকের মামলা রয়েছে।