শনিবার ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩
প্রকাশ:১৭:৪৪,২৭ অক্টোবর ২০২৬
.
ফতুল্লা থানার দক্ষিণ কায়েমপুর এলাকায় বিদ্যুতের তারসহ বিভিন্ন মালামাল চুরির অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে স্থানীয় এলাকাবাসী। মঙ্গলবার (২৭ অক্টোবর) পিঠালিপুল এলাকায় অবস্থিত প্যারাডইস ক্যাবলস লিমিটেড কারখানার আশপাশ থেকে তাকে আটক করা হয়।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, আটক ব্যক্তি ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রিক্যাল ক্যাবল প্রস্তুতকারক প্রতিষ্ঠান প্যারাডইস ক্যাবলস লিমিটেড এবং এর আশপাশের বিভিন্ন এলাকা থেকে ক্যাবল ও অন্যান্য মূল্যবান সামগ্রী চুরি করে আসছিলেন। স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে সাগর, অভয়, মুন্না ও জিতু নামের আরও কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হয়েছেন।
এদিকে স্থানীয়রা আটক ব্যক্তিকে মারধর করার পর আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের হাতে সোপর্দ করেছেন। বারবার চুরির এমন ঘটনায় এলাকার সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। বাসাবাড়ির বৈদ্যুতিক তার ও অন্যান্য মালামালের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় বাসিন্দারা সকলকে আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।