শনিবার   ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩

তিনটি ওয়ার্ডে সড়ক ও ড্রেন নির্মাণকাজের উদ্বোধন

প্রকাশ:১৮:৪১,২৭ অক্টোবর ২০২৬

তিনটি ওয়ার্ডে সড়ক ও ড্রেন নির্মাণকাজের উদ্বোধন

.

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২০, ২৩ ও ২৭ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় শাখা সড়ক এবং ড্রেন নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর ২০২৬) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব উন্নয়নকাজের উদ্বোধন করেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম এবং সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এই উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়িত হলে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের যাতায়াত ব্যবস্থা আরও সহজ হবে এবং জলাবদ্ধতা নিরসনে কার্যকর পানি নিষ্কাশনব্যবস্থা গড়ে উঠবে। বিশেষ করে নতুন সড়ক নির্মাণ ও আধুনিক ড্রেনেজব্যবস্থা চালুর ফলে স্থানীয় জনগণের দীর্ঘদিনের দুর্ভোগ অনেকাংশে লাঘব হবে বলে আশা করা হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংসদ সদস্যের রাজনৈতিক সচিব, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নাসিকের ২৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবুল কাউছার আশা, ২০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর গোলাম নবী মুরাদ, ২১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শাহেন শাহ আহম্মদ, হান্নান সরকারসহ নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা।

https://www.facebook.com/hellonarayanganjbd/

আরও পড়ুন