শনিবার   ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩

সোনারগাঁয়ে ৩ জন গাঁজাসহ গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার

প্রকাশ:১৯:০৪,২৭ অক্টোবর ২০২৬

সোনারগাঁয়ে ৩ জন গাঁজাসহ গ্রেপ্তার

.

সোনারগাঁ থেকে ৯ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাত দেড়টার (২৭ অক্টোবর) দিকে  মেঘনা টোল প্লাজার চেক পোস্টে আটককৃতরা হলো ফয়সাল আহমেদ জুজু, অরিফ ও শাকিল। তাদের কাছ থেকে তিনটি প্যাকেটে গাঁজা পাওয়া যায় বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তারকৃত ফয়সাল ওরফে জুজু ব্রাহ্মণবাড়ীয়া জেলার কসবা থানার কুঠি ইউনিয়নের শিমরাইল এলাকার আব্দুল লতিফের ছেলে। আরিফ একই এলাকার মোহন মিয়ার ছেলে। শাকিল মানিকগঞ্জ সদর থানার দিঘী ইউনিয়নের ছুটিভাগবাউল গ্রামের মো. জবেদ আলীর ছেলে।

পুলিশ জানায়, সোনারগাঁয়ের পিরোজপুর ইউনিয়নের মেঘনা টোল প্লাজার সামনে চট্টগ্রাম টু ঢাকাগামী হাইওয়ে সড়কের আষারিয়ারচর পুলিশ চেক পোস্টের সামনে তিনজনকে আটক করা হয়। পরে তাদের হেফাজতে থাকা কসটেপ দিয়ে মোড়ানো ৩ টি পলিথিন ব্যাগ পাওয়া যায়।  এর একটিতে চার কেজি গাঁজা, অপর দুইটিতে তিন কেজি ও দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়। 
 সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল বারিক জানান, আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে  বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

সম্পর্কিত বিষয়:

https://www.facebook.com/hellonarayanganjbd/

আরও পড়ুন