শনিবার   ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩

সোনারগাঁয়ে কোটি টাকার মালামাল ও নগদ অর্থ লুট

প্রকাশ:১৬:১৫,২৮ অক্টোবর ২০২৬

সোনারগাঁয়ে কোটি টাকার মালামাল ও নগদ অর্থ লুট

.

সোনারগাঁয়ে ‘কাশ্মীর গ্রুপ’ নামক একটি প্রতিষ্ঠানে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় নগদ ৩১ লাখ ৫ হাজার ৫০০ টাকা এবং প্রায় এক কোটি টাকার মূল্যবান মালামাল লুট করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। প্রতিষ্ঠানটির কর্মকর্তা মো. মারুফ হোসেন বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

গত মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত আনুমানিক ২টার দিকে উপজেলার সাদীপুর ইউনিয়নের গঙ্গাপুর বাজার এলাকায় অবস্থিত ওই প্রতিষ্ঠানে এই ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা যায়, গভীর রাতে ১৫ থেকে ২০ জনের একটি সশস্ত্র দল প্রতিষ্ঠানের দেয়াল টপকে ভেতরে প্রবেশ করে। এ সময় ডাকাত দলের কাছে পিস্তল, রামদা, চাপাতি, ছুরি, লোহার রড ও লাঠিসোঁটার মতো দেশীয় অস্ত্র ছিল। ভেতরে ঢুকেই তারা দায়িত্বরত নিরাপত্তাকর্মী, ব্যবস্থাপক ও মেশিন অপারেটরদের মারধর করে জিম্মি করে। পরে সকলের হাত-পা বেঁধে একটি কক্ষে আটকে রেখে ডাকাতি চালায়।

অভিযোগপত্রে আরও উল্লেখ করা হয়, ডাকাতদল প্রতিষ্ঠানের ক্যাশ সেকশনে থাকা দুটি সিন্দুক ভেঙে নগদ ৩১ লাখ ৫ হাজার ৫০০ টাকা লুটে নেয়। এ ছাড়া প্রায় এক কোটি টাকা মূল্যের তামার তার, সিসিটিভি ক্যামেরার যন্ত্রাংশ, কম্পিউটার ও স্মার্টফোনসহ বিভিন্ন মালামাল একটি পিকআপ ভ্যানে তুলে নিয়ে পালিয়ে যায়।

ঘটনার বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বারীক জানান, বিষয়টি বর্তমানে তদন্তাধীন রয়েছে। খুব দ্রুত ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

https://www.facebook.com/hellonarayanganjbd/

আরও পড়ুন