শনিবার ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩
প্রকাশ:১৭:৪৯,২৮ অক্টোবর ২০২৬
.
জাতীয় নিরাপদ সড়ক দিবস–২০২৬ উপলক্ষে নারায়ণগঞ্জে একটি বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) জেলা প্রশাসন, জেলা পুলিশ এবং বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) নারায়ণগঞ্জ কার্যালয়ের যৌথ উদ্যোগে এসব কর্মসূচি পালিত হয়।
জেলা প্রশাসক মো. রায়হান কবিরের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় সড়ক নিরাপত্তা নিশ্চিত করা, ট্রাফিক আইন মেনে চলা এবং সড়ক দুর্ঘটনা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।
কর্মসূচিতে বক্তারা নিরাপদ সড়ক গড়ে তুলতে চালক, যাত্রী ও পথচারীসহ সংশ্লিষ্ট সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। ট্রাফিক আইন কঠোরভাবে মেনে চলা এবং সড়কে শৃঙ্খলা বজায় রাখার মাধ্যমে দুর্ঘটনা কমিয়ে আনা সম্ভব বলেও আলোচনায় উল্লেখ করা হয়। মূলত সড়ক দুর্ঘটনা প্রতিরোধ এবং সবার জন্য নিরাপদ যাতায়াত নিশ্চিত করার লক্ষ্যে জনসচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যেই এই কর্মসূচিগুলোর আয়োজন করা হয়েছিল।