শনিবার   ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩

চাঁদাবাজি, ডাকাতি ও নির্যাতনে অসন্তোষ মাওলানা জব্বারের

স্টাফ রিপোর্টার

প্রকাশ:১৯:৫৯,২৫ সেপ্টেম্বর ২০২৬

চাঁদাবাজি, ডাকাতি ও  নির্যাতনে অসন্তোষ  মাওলানা  জব্বারের

সিদ্ধিরগঞ্জ এ জুম্মা নামাজ আদায় করেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের আমীর ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন মেয়র প্রার্থী মাওলানা আবদুল জব্বার।

​নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ পাইনাদি নতুন রাস্তা কবরস্থান জামে মসজিদে  শুক্রবার (২৫ সেপ্টেম্বর)
 জুম্মা নামাজ আদায় করেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের আমীর ও  নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন মেয়র প্রার্থী মাওলানা আবদুল জব্বার। নামাজ আদায় শেষে তিনি উপস্থিত মুসল্লীদের সাথে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন।

​বক্তব্যে মাওলানা আবদুল জব্বার পবিত্র কুরআনের আয়াত তিলাওয়াত করে আত্মশুদ্ধির গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, মানুষ যদি কুরআন ও সুন্নাহ অনুযায়ী নিজেকে পরিশুদ্ধ করতে পারত তবে সমাজে অন্যায়, অবিচার ও কোনো ধরনের অপরাধ থাকত না।

​নারায়ণগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করতে গিয়ে তিনি জানান, প্রতি মাসে আইনশৃঙ্খলা কমিটির মিটিংয়ে একাধিক হত্যাকাণ্ডসহ নানা ধরনের অপরাধের চিত্র উঠে আসে। হযরত ওমর (রা.)-এর শাসনামলের উদাহরণ দিয়ে তিনি বলেন, সেই সময়ে মানুষের মনে আল্লাহর ভয় থাকার কারণে সমাজে কোনো বিচার বা অপরাধ ছিল না। বর্তমান নেতৃত্বের সমালোচনা করে তিনি চাঁদাবাজি, ডাকাতি ও মানুষের ওপর নির্যাতনের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করেন।

​তিনি আগামী দিনে ঈমান ও দ্বীনের পক্ষে থাকা, সৎ এবং জনকল্যাণমুখী নেতৃত্ব বেছে নিয়ে একটি পরিবর্তনকামী ও আল্লাহভীরু সমাজ গঠনের জন্য সবার প্রতি আহ্বান জানান।

এসময়  আরো উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ দক্ষিণ থানা জামায়াতের আমীর কফিল আহমেদ সহ আরো অনেকে।

সম্পর্কিত বিষয়:

https://www.facebook.com/hellonarayanganjbd/

আরও পড়ুন