শনিবার   ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩

শব্দদূষণে চার যানবাহনকে ১১ হাজার টাকা জরিমানা

প্রকাশ:১৮:০১,২৮ অক্টোবর ২০২৬

শব্দদূষণে চার যানবাহনকে ১১ হাজার টাকা জরিমানা

.

নারায়ণগঞ্জ সদর উপজেলায় শব্দদূষণবিরোধী যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে শব্দদূষণের দায়ে চারটি যানবাহনকে মোট ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং সেই সঙ্গে চারটি অবৈধ হর্ন জব্দ করা হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) জেলা প্রশাসন, পুলিশ ও পরিবেশ অধিদপ্তরের সমন্বয়ে এই অভিযান পরিচালিত হয়। জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার জাকিয়া সরওয়ার লিনার নেতৃত্বে অভিযানে নারায়ণগঞ্জ সদর থানা-পুলিশ এবং পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয়ের কর্মকর্তারা অংশ নেন। এ সময় পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক রীমা আক্তার প্রসিকিউশন প্রদান করেন।

পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায়, শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫ অনুযায়ী বিধি লঙ্ঘনের দায়ে এই চার যানবাহনকে জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়। একই সঙ্গে শব্দদূষণকারী চারটি হর্ন জব্দ করা হয়। পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, নারায়ণগঞ্জে শব্দদূষণ ও পরিবেশদূষণ রোধে প্রশাসনের এই ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

https://www.facebook.com/hellonarayanganjbd/

আরও পড়ুন