শনিবার   ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩

সিদ্ধিরগঞ্জে মহাসড়ক পরিষ্কার করল নাসিক পরিচ্ছন্নতাকর্মীরা

প্রকাশ:১৮:১০,২৮ অক্টোবর ২০২৬

সিদ্ধিরগঞ্জে মহাসড়ক পরিষ্কার করল নাসিক পরিচ্ছন্নতাকর্মীরা

.

সিদ্ধিরগঞ্জ অঞ্চলের সাইনবোর্ড এলাকায় মহাসড়কে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক)-এর পরিচ্ছন্নতাকর্মীরা। বুধবার (২৮ অক্টোবর) নাসিক প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের নির্দেশে এই পরিচ্ছন্নতা অভিযান চালানো হয় বলে জানিয়েছেন কর্মীরা।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, সড়ক ও এর আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে চলমান এ কার্যক্রমের মাধ্যমে বিভিন্ন ময়লা-আবর্জনা অপসারণ করা হচ্ছে। নগরীর পরিচ্ছন্নতা বজায় রাখা এবং জনসাধারণের চলাচলের পরিবেশ উন্নত করতেই মূলত এই উদ্যোগ নেওয়া হয়েছে।

এলাকাবাসী মনে করছেন, নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত থাকলে সাইনবোর্ড এলাকার পরিবেশ আরও সুন্দর ও পরিচ্ছন্ন রাখা সম্ভব হবে। এই কার্যক্রম যাতে ধারাবাহিক থাকে, সে জন্য নাসিক প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসী।

https://www.facebook.com/hellonarayanganjbd/

আরও পড়ুন