শনিবার   ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩

নিউইয়র্কে দিপুকে সংবর্ধনার আয়োজন

প্রকাশ:১৮:২৩,২৮ অক্টোবর ২০২৬

নিউইয়র্কে দিপুকে সংবর্ধনার আয়োজন

.

যুক্তরাষ্ট্রে সফররত নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপুকে সংবর্ধনা দিতে যাচ্ছেন দেশটিতে বসবাসরত রূপগঞ্জের প্রবাসীরা। এ উপলক্ষে নিউইয়র্কের ব্রুকলিনে এক বিশেষ সংবর্ধনা সভার প্রস্তুতি নেওয়া হয়েছে।

আয়োজক সূত্রের বরাতে জানা গেছে, আগামী ২৯ অক্টোবর (বৃহস্পতিবার) সন্ধ্যা ৭টায় ব্রুকলিনের বৈঠকখানা হলে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে।

সংবর্ধনা সভায় সভাপতিত্ব করবেন ‘মতিন চৌধুরী স্মৃতি সংসদ, যুক্তরাষ্ট্র’-এর সভাপতি মোহাম্মদ বাচ্চু মিয়া। এতে সংগঠনটির সাধারণ সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলামসহ অন্যান্য দায়িত্বশীল নেতারা উপস্থিত থাকার কথা রয়েছে।

যুক্তরাষ্ট্রে অবস্থানরত রূপগঞ্জবাসীর উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রবাসী রূপগঞ্জবাসীসহ সংশ্লিষ্ট সবাইকে সময়মতো উপস্থিত হওয়ার জন্য যৌথভাবে আহ্বান জানিয়েছেন আয়োজকরা।

https://www.facebook.com/hellonarayanganjbd/

আরও পড়ুন