শনিবার ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩
স্টাফ রিপোর্টার
প্রকাশ:২০:১২,২৮ অক্টোবর ২০২৬
.
বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সভাপতি মোহাম্মদ হাতেম ঢাকাস্থ ফ্রাঙ্কো-জার্মান দূতাবাসে জার্মান ঐক্য দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে যোগদান করেছেন। ২৭ অক্টোবর এই অনুষ্ঠান হয়।
বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ ও তাঁর সহধর্মিণী ইভানা লোটজ যৌথভাবে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। অনুষ্ঠানে বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম উপস্থিত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত এবং বিশিষ্ট অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তাঁরা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা ও মতবিনিময় করেন।