শনিবার   ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩

বন্দরে বিশেষ অভিযানে গ্রেফতার ৩

বন্দর প্রতিনিধি

প্রকাশ:০৯:০৮,২৯ অক্টোবর ২০২৬

বন্দরে বিশেষ অভিযানে গ্রেফতার ৩

.

বন্দরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ অভিযান পরিচালনা করেছে পুলিশ। বুধবার (২৮ অক্টোবর) বন্দর থানা এলাকায় পরিচালিত এই অভিযানে অবৈধ মাদকদ্রব্য সেবনরত অবস্থায় দুজনকে আটক করা হয়। এ ছাড়া পরোয়ানাভুক্ত আরও একজনকে গ্রেপ্তার করা হয়। সব মিলিয়ে এই অভিযানে মোট তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে পাঠানো হয়েছে। এলাকায় মাদক ব্যবসা, কিশোর গ্যাংয়ের উৎপাত, ছিনতাই ও অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের এই ধরনের বিশেষ অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

সম্পর্কিত বিষয়:

https://www.facebook.com/hellonarayanganjbd/

আরও পড়ুন