শনিবার   ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩

আশামনিকে সেলাই মেশিন দিলো জেলা প্রশাসন

প্রকাশ:০৯:২০,২৯ অক্টোবর ২০২৬

আশামনিকে সেলাই মেশিন দিলো জেলা প্রশাসন

.

দৃষ্টিপ্রতিবন্ধী বাবার সংসারে আর্থিক স্বচ্ছলতা ফিরিয়ে আনার স্বপ্ন দেখা আশামনির পাশে দাঁড়িয়েছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন। আত্মনির্ভরশীল হওয়ার এই লড়াইয়ে তাঁর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে প্রশাসনের পক্ষ থেকে একটি সেলাই মেশিন উপহার দেওয়া হয়েছে।

সংশ্লিষ্টদের মতে, জেলা প্রশাসনের এই সহায়তামূলক পদক্ষেপ আশামনির স্বাবলম্বী হওয়ার স্বপ্ন পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং তাঁর অসচ্ছল পরিবারে নতুন আশার সঞ্চার করবে। সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের কর্মমুখী করে আত্মনির্ভরশীল করে তুলতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের এমন মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত রয়েছে।

সম্পর্কিত বিষয়:

https://www.facebook.com/hellonarayanganjbd/

আরও পড়ুন